• Home
  • দেশ
  • পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পে সুফলভোগীদের সমাবেশও সমাপনী অনুষ্ঠান
Image

পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পে সুফলভোগীদের সমাবেশও সমাপনী অনুষ্ঠান

নারীদের আর্থসাজিক উন্নয়নে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পঞ্চগড়ে তৃনমূল জনগোষ্ঠির অধিকারবঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফেডারেশনের বিশেষ বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করেছে হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন।ফেডারেশনের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী এবং আরডিআরএস বাংলাদেশের পঞ্চগড়ের ম্যানেজার ইউনিয়ন ফেডারেশন অপূর্ব দুবে।

এ সময় বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি আব্দুস ছাত্তার, সদস্য শহর আলী, ইউপি সদস্য রশিদুল ইসলামসহ অন্যান্য অতিথি।অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা প্রকল্পের আওতায় ১৭ জন অধিকারবঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীর হাতে দুটি করে মা ছাগল তুলে দেন।
।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »