সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সগিঞ্জ সিরাজদিখান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচাকে কুপিয়ে হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তির ছেলে এ অভিযোগ করেছেন। আজ সোমবার সকাল সারে ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব ইছাপুরা গ্রামে চৌধুরী বাড়ি এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত ব্যক্তির নাম মোঃ শাহ আলম চৌধুরী (৭৫)। তিনি একই গ্রামের মৃত গোলাম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত ভাতিজা মো. নুর আলম (৩৫)।স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব ইছাপুরা গ্রামের মোঃ শাহ আলম চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাঁর ভাতিজা নুর আলমের। আজ সকালে বিরোধপূর্ণ জমির তে মাচা বানানোর জন্য বসে ছিলেন মোঃ শাহ আলম চৌধুরী । এ সময় গালিগালাজ করে ওখানে বসতে বাধা দেন নুর আলম। এ নিয়ে মোঃ শাহ আলম চৌধুরী সঙ্গে নুর আলমের বাকবিদন্ডা হয়। একপর্যায়ে নুর আরম ধারালো দা দিয়ে তাঁর চাচা মোঃ শাহ আলম চৌধুরী কে কুপিয়ে জখম করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে । ইছাপুরা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।
মোঃ শাহ আলম চৌধুরী ছেলে রাজু আহম্মেদ চৌধুরী অভিযোগ করেন, ৭২শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই জমির উপর মাচা বানাতে যান বাবা। নুর আলম তাতে বাধা দিলে বাগবিতন্ডায় জড়ান। একপর্যায়ে নুর আলম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার বাবা মোঃ শাহ আলম চৌধুরী কে কুপিয়ে গুরুত্বর আহত করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। এ বিষয়ে আহত মোঃ শাহ আলম চৌধুরী ছেলে রাজু আহম্মেদ চৌধুরী বলেন, নুর আলম একজন ছিসকে চোর ও মাদক সেবী। এলাকায় এবং ঢাকা গাবতলী থেকে রিক্স্রা চুরি করে এনে ইছাপুরা মিলনের নিকট চুরি করার সব জিসিন বিক্রয় করে। ছয় মাস পূর্বেও একটি রিক্সা চরি করে এনে ৩৫ হাজার টাকায় মিলনের নিকট বিক্রি করেছেন নুর আলম।
এ বিষয়ে অভিযুক্ত নুর আলমের সঙ্গে মোবাইল পোনে যোগাযোগ করা হলে তার মোবাইর ফোন বন্ধ পাওয়া যায়।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে একজন আহত হয়েছেন। তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।



















