• Home
  • দেশ
  • ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজাসহ দুইজন আটক
Image

ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজাসহ দুইজন আটক

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকামিয়া গ্রামের কপিল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ছাগলনাইয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মটুয়া এলাকার ফজলুল করিমের ছেলে কামাল উদ্দিন (৩৫) এবং একই এলাকার মজুমদার বাড়ির নুরুল আমিনের ছেলে আরিফুল ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার দিবাকালীন মোবাইল-৪১ ডিউটির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আটক ব্যক্তিদের বসতঘরের মাচা থেকে তিনটি বস্তায় রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ১০ কেজি করে গাঁজা ছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »