• Home
  • দেশ
  • আদমদীঘিতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-ক্রেষ্ট প্রদান
Image

আদমদীঘিতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-ক্রেষ্ট প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে-২০২৬ সালের ১১০ জন এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার মধ্যে সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয় ও সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ায় এবং উপজেলার নশতরপুর ইউনিয়নের বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ পাশের হার হওয়ায় বিদ্যালয়ের সভাপতি এস.এম জুয়েল রানার হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »