আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিক দলের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা মিথ্যা মামলা এবং জেল জুলুমের শিকার কারা নির্যাতিত প্রায় তিন শতাধিক নেতা-কর্মীদের বিশাল গণসংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টারে বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এই বিশাল আয়োজন করা হয়েছে। ৯০ দশকের তুখোর ছাত্র দলের নেতা ও বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির শামিমুর রহমান মজনু তালুকদার, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কারা নির্যাতিত নেতা ফাহিম খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বগুড়া জেলা যুবদলের অন্যতম সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব, ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ। আলোচনা শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা মিথ্যা মামলা এবং জেল জুলুমের শিকার কারা নির্যাতিত প্রায় তিন শতাধিক নেতা-কর্মীদের মাঝে ফুলের মালা পড়িয়ে সম্মাননা দেওয়া হয় এরপর দুপুরে মধ্যাহ্নভোজের মধো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।















