পঞ্চগড় প্রতিনিধি- পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর ।
তিনি শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর তীর এলাকায় ৩৬০ মিটার তীর সংরক্ষণ কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের নির্দেশনায় পঞ্চগড় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। ওসই সাথে স্থানীয় সংসদ সদস্য প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলে তিনি জানিয়েছেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী নিজ মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য এবং সর্বস্তরের জনগণকে প্রতিটি এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আশ্বস্ত করতে এবং উৎসবে উদ্বুদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৮ তারিখে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।
তিনি বলেন, আমরা স্থানীয় ভাবে অঙ্গসংগঠনগুলোর মাধ্যমে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছি। তারা সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মন্ডপে অবস্থান করবেন।স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন, যাতে পুরো জেলায় একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকে। কোন রকম অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে প্রশাসন সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা জোড়দার করেছে।
এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা- কর্মচারী, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী ঠিকাদার প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















