• Home
  • দেশ
  • পঞ্চগড়ে পৃথক দুটি অভিযানের ৭০ বস্তা জব্দ, ৭০ হাজার টাকা অর্থদন্ড
Image

পঞ্চগড়ে পৃথক দুটি অভিযানের ৭০ বস্তা জব্দ, ৭০ হাজার টাকা অর্থদন্ড

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দুটি পৃথক স্থানে অভিযানকালে অবৈধভাবে মজুতকৃত ৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার মজুত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া এবং গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে গ্রাম্যমান আদালত।

পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ’দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ী থেকে ৬১ বস্তা সার জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলা ই উএনও ফাহমিদা সুলতানা।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনারআমাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই দিন উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।সেখানে জাহিদুল ইসলামের প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মজুত রাখা ৯ বস্তা সার জব্দ করা হয়। অবৈধ মজুতের দায়ে তাকেও ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে ইউএনও ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। প্রয়োজনীয় কাগজপত্র বিহীন এসব অবৈধ মজুত কৃত সার জব্দ করা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিধি মোতাবেক অর্থদন্ড দেওয়া হয়।জব্দকৃত সার মঙ্গলবার প্রকৃত কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »