• Home
  • দেশ
  • পঞ্চগড় সীমান্তে দুটি ভারতীয় গরু উদ্ধার
Image

পঞ্চগড় সীমান্তে দুটি ভারতীয় গরু উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী ধামেরঘাট নামক এলাকা থেকে দুটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ অক্টোবর) ভোরে পরিচালিত অভিযানে গরু দুটি উদ্ধার করা হয়। উদ্ধার করা গরু দুটির জব্দমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ধামেরঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার লাহেরীপাড়া এলাকায় সীমান্ত পিলার ৭৭০-এর বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় বিজিবির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু দুটি দেখতে পান। পরে গরু দুটি আটক করে উদ্ধার করা হয়।

উদ্ধার করা গরু দুটির জব্দমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে গরু দুটির মালিক সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »