• Home
  • দেশ
  • পঞ্চগড়ে জাতীয় কন্যা দিবস পালিত
Image

পঞ্চগড়ে জাতীয় কন্যা দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি॥ পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় কন্যা দিবস পালিত।এবারে শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয় প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে এই জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে সোমবার (১২অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তর কন্যা শিশু দিবসের আয়োজন করে। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহন করেছে।বাল্যবিবাহ বন্ধে কার্যকরি ব্যবস্থা নেয়া হচ্ছে।পাশাপাশি দেশব্যাপী কিশোর-কিশোরী ক্লাবের সংখ্যা বৃদ্ধি এবং এগুলোকে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। কন্যা শিশুর অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং কন্যা শিশুর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত ই রাব্বান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আনিসুর রহমান, সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন সহ শিশু কন্যারা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »