আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ২০২৬ সালের এইচএসসি ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও গভর্নিং বডির সংর্বধনা উপজেলা এক আলোচনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় প্রতিষ্ঠান চত্ত্বরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম মুনিরুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষিকা পারভীন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এ্যাড. আরিফুল ইসলাম। অন্যান্যদের মক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, ফরিদুল হক মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা দুলাল হোসেন, হাজী আয়েন উদ্দিন, আবু তালেব দুলাল, মোকলেছার রহমান, আব্দুল মতির, রেজাউল করিম বাপ্পী, যুবদল নেতা এসএম জুয়েল রানা, কোরবান আলী, রিয়ন সরকার, ছাত্রদল নেতা মারুফ, আওয়াল খন্দকার প্রমূখ।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষাকে মজবুত করতে পারলে দেশের উন্নতি হবে। ব্যক্তি জীবনেও সাফল্য আসবে। সকল শিক্ষকদের দায়িত্ব হলো এসব শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা। সাধারণ শিক্ষার পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।















