• Home
  • খেলা
  • ইতিহাস গড়া হলো না বাংলাদেশের, ফিলিপাইনের কাছে হেরে বিদায়
Image

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের, ফিলিপাইনের কাছে হেরে বিদায়

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে ৩-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে লাল-সবুজের দল।ম্যাচে ২৩ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন গোলকিপার মেঘলা রানি রায়। ফিলিপাইনের কাছের পোস্ট দিয়ে আসা শট ফেরান মেঘলা। পাঁচ মিনিট পর আরিনা সোফিয়ার শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

হাইড্রেশন ব্রেকের পর বাংলাদেশের খেলায় কিছুটা ধার ফিরে। বলের নিয়ন্ত্রণ রাখার দিকে মনোযোগী হয় দল। ৪৩ মিনিটে সতীর্থের ক্রসে মৌসুমীর হেড পোস্টের অল্প একটু বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে আলপি আক্তারের বাঁ পায়ের শট ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের। বাংলাদেশের প্রতিরোধ ভাঙে ৭৩ মিনিটে। বাঁ দিক থেকে আসা ক্রস পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি এক ডিফেন্ডার। বল গিয়ে পড়ে মায়া রোজ বাসকারার পায়ে।

শেষ দিকে নোয়েল্লে গ্রানজারের জোড়া গোল করেন। ৯০ মিনিটে বক্সের ভেতরে ডান দিক থেকে কোনাকুনি শটে, এরপর যোগ করা সময়ে আরেকবার জাল কাঁপান। বাংলাদেশকে বিদায় করে দিয়ে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে উঠেছে ফিলিপাইন। ২০২৭ চীনে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »