• Home
  • দেশ
  • পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সহোদর ভাই গ্রেফতার
Image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সহোদর ভাই গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজনেই সহোদর ভাই। সদর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুইজন হলেন; পঞ্চগড় পৌর সভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওসমান গনি রতন(৩৭) এবং পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার (৩৫)। তারা পৌরসভার রামের ডাঙ্গার বাসিন্দা এবং মৃত কাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায় তাদের শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় বিরুদ্ধে ২০২৬ সালের ৩ জুলাই পঞ্চগড় সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ানা বলবৎ ছিল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমানবলেন,তাদের দুইজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।গ্রেফতারের পর রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »