• Home
  • প্রচ্ছদ
  • অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত, যাত্রীদের জরুরি নির্দেশনা
Image

অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত, যাত্রীদের জরুরি নির্দেশনা

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সব ফ্লাইট স্থগিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের অভিমুখে আসা সব ফ্লাইট স্থগিত করেছে। এ কারণে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট দুটিও স্থগিত করতে হয়েছে।

বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইটে যাদের বুকিং আছে, তাদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান। ফ্লাইট দুটির পুনঃতফসিল বা পরবর্তী অবস্থা সম্পর্কে আগামীকাল রবিবার বিস্তারিত জানানো হবে।

পরিস্থিতি পর্যালোচনা করে যাত্রীদের পরবর্তী ব্যবস্থা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন, অথবা নিকটস্থ বিমানের বিক্রয় কার্যালয়ে যেতে পারবেন।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরিস্থিতির অগ্রগতি অনুযায়ী বিমানের ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমেও পরবর্তী তথ্য জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »