• Home
  • দেশ
  • আটোয়ারীতে পুলিশের ঝাটিকা অভিযানে লাল আটক
Image

আটোয়ারীতে পুলিশের ঝাটিকা অভিযানে লাল আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুলিশের ঝাটিকা অভিযানে হানিট্রাম্প, মাদককারবারি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জাহেদুল ইসলাম ওরফে লাল (২৭) কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

আটোয়ারী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন কালিকাপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করা হয় । পরদিন শুক্রবার বিকেলে তাকে পঞ্চগড় আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের নেতৃত্বে ঝাটিকা অভিযানেকালে তাকে আটক করা হয় বলে জানা যায়। পুলিশ জানায় লাল আটোয়ারীতে হানিট্রাম্প, মাদক, সন্ত্রাসী সহ সকল অপর্কমের মুল হোতা হিসেবে চিহ্নিত।

এ বিষয় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, লাল কে অনেক আগে গ্রেফতার করার চেষ্টা করছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় র্ফোস সহ লাল এর নিজ বাসা থেকে আটক করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »