নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা করতে দেওয়া হবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী আমাদের সবার প্রিয় শহর। এ শহরে আগে থেকেই মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেসব দাবি জানিয়েছেন, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আপনারা যাতে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাগমারার তাহেরপুর থেকে পূজা উদযাপন শুরু হয়েছিল। পরে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই আপনাদের পাশে রয়েছে। আমরাও আপনাদের সঙ্গে আছি। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় রাজশাহী মহানগরের বিভিন্ন পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন



















