আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের আয়োজনে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সহযোগিতায় বর্ণাঢ়্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি ও সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদারের সঞ্চালনায় খেলা পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারী কমিশন (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমেনুর রহমান তালুকদার মীম, পৌর বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, ঢাকা উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক লায়ন ফরিদ আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম জুয়েল রানা, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, শাহজাহান আলম স্বপন, আহবায়ক কমিটির ১নং সদস্য আব্দুস সবুর সবুজ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















