• Home
  • বিনোদন
  • দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা
Image

দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক: প্রথম সন্তানের বয়স এক বছর। ফের বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা। দ্বিতীয় সন্তান আগমনের খবর সামাজিক মাধ্যমে নিজেরাই দিয়েছেন এ তারকা দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ বুধবার সকালে ইনস্টাগ্রামে সাদা রংয়ের একজোড়া বেবি মোজার ছবি প্রকাশ করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তার ওপর প্রথম সন্তানের কচি হাত। ক্যাপশনে লেখেন, আরও একবার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।”

খবরটি শুনে আনন্দিত কিয়ারা-সিদ্ধার্থের অনুরাগীরা। সহকর্মীরাও জানাচ্ছেন অভিনন্দন। কারিনা কাপুর লিখেছেন, “আবার তোমরা মা-বাবা হতে চলেছ! দারুণ!” করণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানী-সহ আরও অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন দম্পতিকে।

২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গেল বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান প্রথম সন্তান আগমনের খবর। সেবারও বেছে নিয়েছিলেন একই কায়দা। নিজেদের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, “আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার শিগগিরই আসছে।” সে বছরের ১৫ জুলাই রাতে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

সিদ্ধার্থ ও কিয়ারার মন দেওয়া-নেওয়া শুরু হয় ‘শেরশাহ’ ছবির শুটিং সেটে। ২০২১ সালে মুক্তি প্রাপ্ত ছবির সাফল্যে ধীরে ধীরে গাঢ় হতে থাকে তাদের সম্পর্ক। তবে প্রেমের সময় সতর্কতার সঙ্গে গোপনীয়তা বজায় রাখছিলেন তারা। যদিও শেষের দিকে হাঁড়ি ভাঙেন করণ জোহর। এক কফি আড্ডায় দুজনের ভিতরের খবর বের করে এনেছিলেন নির্মাতা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »