• Home
  • রাজনীতি
  • সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার জেল হাজতে
Image

সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার জেল হাজতে

জুলাই গন অভ্যুত্থানে ইজিবাইক চালক হত্যাসহ ১২ মামলার আসামী 

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ে ইজিবাইক চালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেফতার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানায় এর আগে মঙ্গলবার (৬ অক্টোবকর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজিপাড়া তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

থানা পুলিশ জানায় গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকাল ৮ টার দিকে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন ইজিবাইক চালক আল আমিন (৩৬) । ঘটনার পর ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামী মামলা করেন আল আমিনের বাবা মনু মিয়া।এছাড়া ও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে জানা গেছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »