• Home
  • দেশ
  • রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Image

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওলামা দল রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ভ‚মিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। জেলা ওলামা দলের আহŸায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মÐল, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও মহানগর যুবদলের আহŸায়ক শরিফুল ইসলাম জনি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। এরপর সভাপতি শুভেচ্ছা বক্তব্য দেন। দলীয় বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী মো. নুরুল আলম। জেলার বিভিন্ন উপজেলার নেতারাও সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যসহ দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়। এসময় সভায় ওলামা দলের রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »