• Home
  • দেশ
  • সিরাজদিখানে জমি দখলের অভিযোগে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৪
Image

সিরাজদিখানে জমি দখলের অভিযোগে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৪

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি দখলকে কেন্দ্র করে সৌদি প্রবাসীর পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় প্রবাসী রাসেল হোসেন, তার বাবা মোখলেস মোল্লা, স্ত্রী সাহারা খাতুন, ছোট ইয়াসমিন আক্তার ও হোসনেয়রা বেগমসহ পরিবারের কয়েকজন মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ফৈনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২ সালে মামাশ্বশুর লুৎফর শেখের কাছ থেকে ৩০ শতাংশ জমি ক্রয় করেন সৌদি প্রবাসী রাসেল হোসেন। ওই জমির প্রায় ৮ শতাংশের ওপর ভবন নির্মাণ করে স্ত্রী, মা-বাবাসহ পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন তারা। অভিযোগ রয়েছে, ওই জমি দখলের উদ্দেশ্যে আলেফ শেখ, রিফাত শেখ, সুরমা, সুমাইয়া সহ অজ্ঞাত ৭/৮জন সহযোগীরা বৃহস্পতিবার সকালে লাঠি, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রাসেল হোসেনের বাড়িতে প্রবেশ করেন। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তারা বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করেন ।

এ সময় শব্দ পেয়ে রাসেল হোসেন ঘর থেকে বের হলে তাকে মারধর শুরুকরা হয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে তার বাবা মোখলেস মোল্লা এগিয়ে আসেন। তখন তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরে পরিবারের নারী সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে দাবি করা হয়েছে।

প্রবাসী মোঃ রাসেল হোসেনর স্ত্রী আহত সাহারা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস করছি। হঠাৎ করে বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আমাকেসহ আমার স্বামী ও শ্বশুর ও ননদকে মারধর করে দা ,টেটা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেন। হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আহত রাসেল হোসেন বলেন, আমি সৌদি আরবে থাকি এবং বৈধভাবে জমি কিনে বাড়ি করে পরিবারকে রেখে গেছি। জমি নিয়ে কোনো বিরোধ থাকলে আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু বাড়িতে হামলা করে পরিবারের সদস্যদের মারধর ও ভাঙচুরের ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন , জমি নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত। হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। উভয় পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত আলেফ শেখের মেয়ে এলিজা বলেন, মূলত বেলগাছ কেটে ফেলা নিয়ে মারামারি কওে াামার বাবা আলেফ শেখকে মারধর করেছেন। আমারা সিরাজদিখান থানায় আজ শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ করেছি। ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন বলেন, মারামারির ঘটনায় ঘটনায় দুপক্ষে মামলা করেছেন থানায়। তদন্ত করে ব্যববস্থা গ্রহন করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »