• Home
  • দেশ
  • রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে স্টেশনে পাথর নিক্ষেপ, আটক ৪
Image

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে স্টেশনে পাথর নিক্ষেপ, আটক ৪

নাজিম হাসান,রাজশাহী জেলা পপ্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এসময় পাথরের আঘাতে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক নারী আহত হয়েছেন। গেপ্রপ্তারকৃতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পদুয়া গপ্রামের শহিদুল ইসলাম ওরফে বাপ্পি (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট কালাইঘাটি গপ্রামের শফিকুল কামাল (২৭), রাজশাহী নগরের ভদ্রা জামালপুর এলাকার সবুজ আলী (৩৩) ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগপ্রাম গপ্রামের শরিফুল ইসলাম (৪৫)। তারা রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ধুমকেতু এক্সপেপ্রস ট্রেনের যাত্রী ছিলেন।

রেলওয়ে পুলিশ ও পপ্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টা ২৫ মিনিটে ধুমকেতু এক্সপেপ্রস রাবি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকে স্টেশনের পø্যাটফর্মের দিকে পাথর ছোড়া হয়। এতে সেখানে দাঁড়িয়ে থাকা এক নারী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ বাঘার আড়ানী স্টেশনে ট্রেনটি থামায়। এরপর ট্রেনের ছাদ থেকে শহিদুল ইসলাম, শফিকুল কামাল ও সবুজ আলীকে আটক করা হয়। শরিফুল ইসলামকে আটক করা হয় কামরা থেকে। তার কাছ থেকে কয়েকটি পাথর জব্দ করা হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে পুলিশ। রাজশাহী রেলওয়ে থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন,সোমবার রাতে খবর পাই, ট্রেনের ছাদে টিকিট ছাড়া অবৈধভাবে ভ্রমণরত কয়েকজন যাত্রী উদ্দেশ্যপপ্রণোদিতভাবে রাবি স্টেশনের পø্যাটফর্মে থাকা যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছেন। পরে পুলিশের একটি দল আড়ানী স্টেশনে ধুমকেতু এক্সপেপ্রসে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। রাতের অন্ধকারে অজ্ঞাত আরও কয়েকজন কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এটিএসআই) আফজাল হোসেন বাদী হয়ে চারজনের বিররুদ্ধে রেলওয়ে আইন-১৮৯০-এর ১১৩, ১২৭ ও ১২৯ ধারায় মামলা দায়ের করেছেন। এবং গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশনের আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »