• Home
  • আন্তর্জাতিক
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে রাশিয়ার জোরালো সমর্থন
Image

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে রাশিয়ার জোরালো সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবারও সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এ অবস্থান তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করে রাশিয়া।

তবে জার্মানি ও জাপানের মতো পশ্চিমা দেশগুলোর জন্য অতিরিক্ত স্থায়ী আসন দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে মস্কো। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের সংস্কার হলেও বর্তমান স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা অক্ষুণ্ন রাখার পক্ষে রাশিয়া।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার পাশাপাশি মরিশাসও সমর্থন জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতের ভূমিকার প্রশংসা করে এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য-চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাকি ১০টি আসন অস্থায়ী সদস্যদের জন্য নির্ধারিত।

তবে ভারতের স্থায়ী সদস্যপদের বিষয়ে চীনের বিরোধিতাসহ বিভিন্ন মতপার্থক্যের কারণে নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে এখনো অচলাবস্থা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »