মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধি: দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, সুপ্ত গুপ্তরা আতাঁত করে সেই ফ্যাসিস্টদের আবারও পূর্নবাসনের ষড়যন্ত্র করছে, বিএনপি ঘুমিয়ে নাই।। তারা ৭১ কে বিশ্বাস করেনা, তারা বাংলাদেশকে বিশ্বাস করেনা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশকে নৈরাজ্য অস্থিতিশীল করার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় সোনালি ব্যাংকের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এ কথা বলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে , জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা পরিষদ প্রশাসক ওবিএনপির যুগ্ম আহবায়ক এম মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, তেতুঁলিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজড এম বজলুর রহমান, সাধারন সম্পাদক নজরুল ইসলাম দুলাল প্রমুখ। এসময় যুবদল ,ছাত্রদল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফুত ভাবে অংশ নেন।
মন্ত্রী তিনি জামায়াত জোটকে ইঙ্গিত করে বলেন ১২ ফেব্রয়ারী নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সামনে আমরা দেখেছি ওই গুপ্ত বাহিনী নিজেরাই মন্ত্রনালয় তৈরি করেছেন , নিজেরাই কেবিনেট তৈরি করে তারা নিশ্চিত ছিলেন তারাই সরকার গঠন করবে।কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ বাংলাদেশের গতন্ত্রানিক মানুষ ওই ১২ ফেব্রয়ারীর নির্বাচনে তাদের ঐতিহাসিক রায় দিয়ে প্রমান করেছেন তারা স্বাধীনতায় বিশ্বাস করেনা তারা ৭ কে বিশ্বাস করেনা তারা বাংলাদেশে কখনো ক্ষমতায় যেতে পারবেনা।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রয়ারী সরকার গঠন করেছিলাম আমরা সেই সময় দেখলাম ওই গুপ্ত এবং সুপ্ত পতিত স্বৈরাচার সম্বলিত ভাবে তারা আজকে সংসদে গিয়ে যে কথা গুলো বলেন, কিন্তু সংসদের বাইরে েসিই কথাগুলো বলছেন না।
মন্ত্রী বলেন, আমরা বলতে চাই, আমরা এই সরকারের ৭ মাসের মাথায় আমরা একটা মেসেজ ক্লিয়ার হয়েছি, আপনারা দেখেন বিরোধীদল তারেক রহমানের সরকারের বিরুদ্ধে বলে আমাদের সরকারের বিরুদ্ধে বলে ‘কিন্তু এই পতিত ফ্যাসিস্ট যারা বাংলাদেশকে অস্থির করেছিল, যারা বাংলাদেশেকে গনতন্ত্রহীন করেছিল , তারা বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করার অপ্রচেষ্টা করেছিল , সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছিল, কিন্তু ওই স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধে টু শব্দ করেনা। এখানে আমরা একটি আলামত বুঝতে পারছি,কি আলামত যে তারা ভিতরে ভিতরে আমরা মনে করি ১২ ফেব্রয়ারীর নির্বাচনের সময় ও তারা বিগত ওই স্বৈরাচারের সঙ্গে আঁতাত করেছে এখন নতুন নতুন সম্পর্ক তৈরি করে তারা বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে।পানি সম্পদমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর আগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পঞ্চগড় এম আর কলেজ মোড় হয়ে শেরেবাংলা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।















