• Home
  • আইন-আদালত
  • জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Image

জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠকে মিলিত হওয়ার অভিযোগে সাংবাদিক আবু জাফর সূর্যকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কার্যালয়টিতে অভিযান চালায় মতিঝিল থানা পুলিশ। সেখান থেকে শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। এই তালিকায় আবু জাফর সূর্যও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে মতিঝিল বিভাগের পুলিশের একজন কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। তথ্য অনুযায়ী দুপুরের পর সেখানে অভিযান চালানো শুরু হয়। সেখান থেকে একজন সাংবাদিককেও আটক করা হয়েছে। তার নাম আবু জাফর সূর্য বলে জানতে পেরেছি। তিনি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। অন্যদের সাথে তাকেও গাড়িতে তোলা হয়েছে। তাদেরকে এখন মতিঝিল থানা হাজতে রাখা হয়েছে।’

এদিকে একটি সূত্র জানিয়েছে, দেশের অরাজকতা তৈরির জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা গুলিস্তানে থাকা জাসদ কার্যালয়ে তারা গোপন বৈঠক করছিল। খবর ছড়িয়ে পড়ে গোয়েন্দাদের মাঝে। পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়।

আবু জাফর একজন সাংবাদিক আওয়ামীপন্থী সাংবাদিক। বিগত সময়ে তিনি আওয়ামীপন্থী সাংবাদিক ইউনিয়নের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে সাংবাদিক নেতার পরিচয়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়াও কার্ড বাণিজ্য এবং বিভিন্ন নামে পত্রিকা খুলে তার সরকারি রেজিস্ট্রেশন নিয়ে চড়া দামে বিক্রির অভিযোগ রয়েছে।

আবু জাফর সূর্য শেখ হাসিনার পলায়নের পরে কয়েক মাস গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি আবারো তিনি মিডিয়াপাড়ায় সক্রিয় হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার পক্ষে বয়ান তৈরির জন্য বিভিন্ন সময়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন।

এছাড়াও, তিনি শেখ হাসিনার সময়ে সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে বিভিন্ন পত্রপত্রিকায় বেতন সংক্রান্ত ঝামেলা হলে সেখানে ছুটে যেতেন এবং মালিককে চাপ দিয়ে মীমাংসার নামে বাড়তি সুবিধা আদায় করতেন বলেও মিডিয়াপাড়ায় জনশ্রুতি রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »