• Home
  • দেশ
  • রাজশাহীতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
Image

রাজশাহীতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে অসাবধানতাবশত বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোন গুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এসময় দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ফোন হারিয়ে গেলে আর্থিক ক্ষতির পাশাপাশি এতে থাকা ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি, পাসওয়ার্ড ও আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্যও ঝুঁকিতে পড়ে। তিনি বলেন, অনেক নাগরিক মোবাইল হারানোর পর আইনি প্রক্রিয়ায় যেতে অনীহা প্রকাশ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ ডায়েরির তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে ভিভো ১১টি, স্যামসাং ১০টি, শাওমি ৭টি, রিয়েলমি ৮টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ১টি, টেকনো ৩টি, অপো ২টি, ওয়ালটন ৪টি, নোকিয়া ২টি, জিডিএল ১টি, পোকো ২টি এবং সিম্ফোনি ২টি রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন প্রমুখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »