কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ “শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র প্রতিদিন” এই ¯েøাগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিএফজি (পিস ফ্যাসিলিটেটরস গ্রæপ) কাউনিয়া উপজেলা কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিকা বিদ্যালয় মোড়ে এসে শেষ হয়। পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বালিকা বিদ্যালয় মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পিএফজি কমিটির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী লিটনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পিএফজি কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইদ্রিস আলী বিডিআর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রতœা, সিপিবি উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র, ইমাম সমিতির সাবেক সভাপতি আলহাজ মাওলানা আঃ কুদ্দুছ, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আঃ গফুর, সাংবাদিক জহির রায়হান প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশ তথা কাউনিয়া উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, জুয়া, সন্ত্রাস, নাশকতা ও বাল্যবিবাহ বন্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনে পারস্পরিক সহযোগিতা ও স¤প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, যেকোনো সমস্যা পারস্পরিক আলোচনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। শান্তির কাউনিয়া প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।















