• Home
  • দেশ
  • পঞ্চগড়ে দুদিন ব্যাপি জাতিসংঘের ছায়া সম্মেলন অনুষ্ঠিত
Image

পঞ্চগড়ে দুদিন ব্যাপি জাতিসংঘের ছায়া সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি ॥ পঞ্চগড়ে জাতিসংঘের আদলে দুদিন ব্যাপি ছায়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমির।

ওই সম্মেলনে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন, জোট গঠন, প্রস্তাাব প্রণয়ন ও ভোটাভুটিতে অংশ নিয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব ও যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে তরুণ শিক্ষার্থীদের পরিচিত করতে পঞ্চগড় পাইওনিয়ার্সদুই দিনব্যাপী মডেল ইউনাইটেড ন্যাশনস এর আয়োজন করা হয়।
এতে জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির ভূমিকায় অংশ নেন।সম্মেলনে জেনারেল অ্যাসেম্বলিতে শরনার্থী সংকট, মানবিক অধিকার ও নিরাপদ আশ্রয় বিষয় প্রস্তাাব ও যুক্তি তর্কে অংশ নেয় বিভিন্ন দেশ ও সংবাদ সংস্থার প্রতিনিধি শিক্ষার্থীরা।আয়োজকরা জানান, মূল সম্মেলনের আগে অংশগ্রহণকারীদের প্রস্তুত করতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অফলাইন ও অনলাইন কর্মশালা করে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল থিংকিং ও নেতৃত্ব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। পরে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হয়।

পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি পাবলিক স্পিকিং, নেগোশিয়েশন, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »