• Home
  • দেশ
  • পঞ্চগড়ে এমপির পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন
Image

পঞ্চগড়ে এমপির পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি ॥ পঞ্চগড় সদর উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন এবং উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্ধারিত এ কক্ষটি সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »