• Home
  • দেশ
  • পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, আহত ১৪ জন
Image

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, আহত ১৪ জন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছৈ। রোববার ১০ টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের কর্মী সমর্থকরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে আসার সময় এমআর কলেজ মোড়ে অবস্থানরত পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের কর্মী সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি হাতে মহাসড়কে অবস্থান নিয়ে ইট পাটকেল ছোড়ে। এতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই ঘন্টার মত পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে অতিরিক্ত পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বক্তব্যকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। এরপর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জেরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রেজওয়ানুল্লাহ বলেন, মোট ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনকে রেফার করা হয়েছে। অনেকে মাথায় আঘাত পেয়েছেন। আমরা জেনেছি যে, রাজনৈতিক মারামারিতে তারা আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, দুই পক্ষের মধ্যে এই ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরবর্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »