• Home
  • দেশ
  • সভাপতিকে সংবর্ধনা, তিস্তা ডিগ্রি কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস
Image

সভাপতিকে সংবর্ধনা, তিস্তা ডিগ্রি কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

মসজিদে ৫০ হাজার টাকা অনুদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ লালমনিরহাটের তিস্তা ডিগ্রি কলেজের নবাগত গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার কলেজের শিক্ষক কমনরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে নবাগত গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

পরে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সভাপতি। এ সময় তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তিনি শিক্ষক, গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা। আলোচনার পরিপ্রেক্ষিতে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমান।

সভায় বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক আলহাজ্ব আঃ সালাম, ওয়াহেদুল ইসলাম পাটোয়ারী, মোখলেছুর রহমান মুক্তা, মোঃ আনিছুর রহমান, ওহাব তোকদার, মোখলেছুর রহমান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন এবং সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম।

সভা শেষে কলেজের মসজিদের জন্য সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। তাঁর এ উদ্যোগকে কলেজের শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা স্বাগত জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »