• Home
  • বিনোদন
  • অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে অভিনেতা শিবা শানু
Image

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে অভিনেতা শিবা শানু

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু।এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। শিবা শানু নিজেও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের ক্ষেত্রে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। নতুন পদে যোগদানের শর্ত অনুযায়ী তাকে শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের সিদ্ধান্ত জানাননি তিনি।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শিবা শানু। এরপর বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পীদের সংগঠনের নেতৃত্বেও যুক্ত হন শিবা শানু। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবার বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »