• Home
  • দেশ
  • আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকান্ড
Image

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকান্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। অভিযোগের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠা পুলিশ সদস্য আনেস আলী তিনি সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় এলাকায় নানা ধরনের কানাঘুষা চলছে। পাশাপাশি অভিযোগটি নিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই।

জানা যায়, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন আনেস আলী। যোগদানের কয়েক মাস পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে। সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতে তাকে হাতেনাতে আটকের পর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। এরপর স¤প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি শয়নকক্ষে অনৈতিক কর্মকান্ডের ঘটনায় একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। এ নিয়ে অনেকেই মাঝে ব্যাপক সমালোচনা শুরু করতে দেখা যায়। বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় কয়েকজনকে গোপন রাখার জন্য ভয়ভীতি দেখিয়ে চাপসৃষ্টি করেন। এদিকে, তার বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে গোপনে সুবিধা নেওয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে অর্থের বিনিময়ে তাদের সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে। এতে দিনদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের বদলে উল্টো অবনতি দেখা দেয়। এ বিষয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

অভিযোগ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আনেস আলীর সঙ্গে যোগাযোগ করা তিনি বিষয়টি এড়িয়ে যান। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, তথ্যটি আমার জানা নেই খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »