• Home
  • দেশ
  • পঞ্চগড়ে পরিছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন
Image

পঞ্চগড়ে পরিছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের মতো পঞ্চগড়েও সরকার ঘোষিত দুমাসের পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান । এসময় প্রধানমন্ত্রী র্ভাচ্যুয়ালি বক্তব্যে
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের উপর বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন । পাশাপাশি তিনি সবাইকে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ।

পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »