সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করার মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি পূরন করা হবে: প্রতিমন্ত্রী আজাদ
পঞ্চগড় প্রতিনিধি: বিদ্যূৎতের ঘাটতি পূরণে বর্তমান সরকার সোলার পাওয়ার প্রকল্প স্থাপনে কাজ করছে।আগামী ১৭ সেপ্টেম্বর ফেনিতে প্রধানমন্ত্রী সরকারী ভাবে সোলার পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন।
শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।এসময় তার সঙ্গে চায়না, সিঙ্গাপুর ও দুবাই সহ বিভিন্ন দেশের ব্যাবসায়ি প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের দ্বিতীয় পর্যায়ে সরকারী ভাবে পঞ্চগড়ে সোলার প্রকল্প স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে । প্রথম পর্যায়ে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে সরকারী সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন সহ নানা উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করবেন। এতে সব প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন দেবীগঞ্জ এলাকায় বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও এই এলাকাকে সবুজায়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই অঞ্চলের জন্য সোলার প্রকল্প অত্যন্ত উপযোগী। অতিদ্রত এই সোলার প্রজেক্টগুলোর নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
এর মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা দূর করার পাশাপাশি স্থানীয় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না। এই কারণে আমাদের প্রধানমন্ত্রী ও দুঃখ প্রকাশ করেছেন।
চায়না প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এ এলাকার জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। আমরা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এসময় বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, চায়না প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা হস সরকারী কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় বিএনপির নেতা কর্মী সহ গন্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।


















