পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে আব্দুর রহিম (৩১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত মোবাইল কোর্টে এই দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম পঞ্চগড় সদর উপজেলার কামাতপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে আব্দুর রহিমকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থ দন্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের নির্দেশ দেন। ।
এরপর আব্দুর রহিমকে পঞ্চগড় কারাগারে পাঠানো হয়েছে। তার সাজা কার্যকরের জন্য সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে চলমান মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।


















