• Home
  • জাতীয়
  • শিবগঞ্জে বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি
Image

শিবগঞ্জে বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়ার শিবগঞ্জে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বৃদ্ধাও আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকায় (জয়পুরহাট-২ আসন) সরকারি সফরে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তার গাড়ির সামনে গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে এক বধির বৃদ্ধা চলে এলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় বৃদ্ধা ফিরোজাও কিছুটা আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »