• Home
  • প্রচ্ছদ
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে: প্রতিমন্ত্রী
Image

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে বলতে চাই; পরিস্থিতিতে মানুষের কষ্টে সমব্যাথী আমরা। এই মাসের মধ্যে বিদু্ৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।

তিনি বলেন, ‘ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট এগ্রিমেন্ট স্বাক্ষর হবে। এটি চালু হলে ক্রুড ওয়েল শোধন করা যাবে। ৪৫ লাখ টন রিফাইন করতে পারব। জ্বালানি নিরাপত্তার জন্য সহায়ক হবে।’

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ির সমস্যা কমবে। রুফটপ সোলারকে উৎসাহিত করতে চাইছে সরকার। প্রয়োজন মিটিয়ে গ্রিডে যুক্ত হলে সরকার ভালো দামে কিনে নেবে।’প্রতিমন্ত্রী আরও জানান, কাতারের সাথে চুক্তি আছে। যে মুহূর্ত থেকে এটি স্বাভাবিক হবে; সেদিন থেকে সরবরাহ স্বাভাবিক হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »