স্টাফ রিপোর্টার পঞ্চগড়: দীর্ঘ রাজনৈতিক নেতৃত্বের কাব্যিক মানুষ ও জননন্দিত জনসেবক পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম মারা গেছেন।রবিবার রাত সোয়া দশটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম তৌহিদুল ইসলাম প্রায় চার দশক ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি পঞ্চগড় পৌর সভার চার বার চেয়ারম্যান ও একবার মেয়র হিসেবে নির্বাচিত হন।এছাড়া তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির আহ্বায়ক ছিলেন। আগে তিনি পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। আওয়ামীরীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান।
তার মৃত্যুতে জেলা বিএনপি সহ সর্ব সাধারনের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পাওয়ার পর পর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন করে।তাকে শেষ দেখার জন্য শহরের মসজিদ পাড়ায় ছুটে আসে মানুষ।এরপর দুপুরের দিকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধানিবেদনের তার মরদেহ জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেল সাড়ে পাচঁটায় জানাযা শেষে কেন্দ্রীয় গোরস্তানে সমাহিত করা হয়।














