• Home
  • দেশ
  • পঞ্চগড়ে মেধাবী শিক্ষার্থী, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সাইকেল সহ নানা সামগ্রী বিতরণ
Image

পঞ্চগড়ে মেধাবী শিক্ষার্থী, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সাইকেল সহ নানা সামগ্রী বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দু:স্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাই সাইকেল ও চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন সাবেক পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান প্রমুখ।

আনুষ্ঠানিকভাবে দু:স্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের সর্বোমোট ৩৯ টি বাইসাইকেল, ২০ টি হুইল চেয়ার, ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় পঞ্চগড় সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ৭ জন ব্যক্তির মাঝে চার্জার ভ্যান বিতরণ করেন।

সেলাই মেশিন, হুইল চেয়ার, বাই সাইকেল ও ভ্যান তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা সহ অতিথিরা উপকারভোগিদের মাঝে সামগ্রী বিতরণ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »