• Home
  • দেশ
  • আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ
Image

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও সহ নৈরাজ্যে এবং সন্ত্রাসী কর্মকান্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের আদালত চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।

পথসভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। সরকার এভাবে চলতে থাকলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না উল্লেখ করে ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »