• Home
  • দেশ
  • রংপুরে শান্তি প্রতিষ্ঠায় পিএফজি-ওয়াইপিএফজির দুই দিনব্যাপী কর্মশালা
Image

রংপুরে শান্তি প্রতিষ্ঠায় পিএফজি-ওয়াইপিএফজির দুই দিনব্যাপী কর্মশালা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ‘শান্তির উদ্যোগে আমাদের পথচলা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। রংপুর এনজিও ফোরাম কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় রংপুর ও গাইবান্ধা জেলার পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) ও ওয়াইপিএফজি (ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ)-এর সদস্যরা অংশ নেন।

২৪ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় ২৫ আগস্ট বিকেলে। কর্মশালায় স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় পিএফজি ও ওয়াইপিএফজি নেতৃবৃন্দ কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে বিভিন্ন কৌশল ও করণীয় হাতে-কলমে শেখানো হয়। সমাপনী দিনে অতিথি হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফাতেমা মাহমুদা ও মোঃ সারেদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ আমিনুর রহমান, মোঃ মনিরুজ্জামান, রাজেশ দে ও ফরিদা ইয়াসমিন।

কর্মশালায় বক্তব্য দেন রংপুরের কাউনিয়া উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর সারওয়ার আলম মুকুল, অ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী লিটন, বদরগঞ্জ উপজেলা পিএফজি সদস্য আলতাব হোসেন, ওয়াইপিএফজি সদস্য লাবিবা সরকার মনা, গাইবান্ধা সদর উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর বিপুল কুমার দাস, ফুলছড়ি উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর মোঃ শামসুজোহা, সদস্য আবুল খায়ের, সাদুল্লাপুর উপজেলা পিএফজি সদস্য আসম সাজ্জাদ হোসেন পল্টন ও জাহাঙ্গির আলমসহ অনেকে।

কর্মশালায় রংপুর ও গাইবান্ধা জেলার পাঁচটি উপজেলার মোট ২৭ জন পিএফজি ও ওয়াইপিএফজি সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »