• Home
  • দেশ
  • পঞ্চগড় জেলার বিভিন্ন সড়ক এখন মরণ ফাঁদ, গর্ত আর খানাখন্দে চলাচলে জনদূভোর্গ
Image

পঞ্চগড় জেলার বিভিন্ন সড়ক এখন মরণ ফাঁদ, গর্ত আর খানাখন্দে চলাচলে জনদূভোর্গ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের গ্রামীণ জনপদে বিভিন্ন জায়গায় সড়কের বেহালদশা।তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি ও গাছের পানি এবং আশ পাশের পুকুর বা জলাশয়ে জমে থাকা পানির কারনে বিটুমিন দ্বারা নির্মিত সড়ক টেকসই হচ্ছে না সরেজমিনে গিয়ে দেখা যায় পঞ্চগড় – টুনিরহাট হয়ে দেবীগঞ্জের ভাউলাগঞ্জে সড়কটিার অবস্থা বেহাল। বগদুলঝুলা – বড়শশী সড়কটির বেশ কিছু জায়গায় বড় বড় গর্তে পরিনত হয়ে গেছে। প্রায় বছর খানেক ধরে এ সড়কটিতে ঝূকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে নিত্যদিন দূর্ঘটন ঘটছে। এই অংশে প্রায় পাঁচশত মিটার সড়ক এখন কাঁদা আর গর্ত ভরপুর। বিটুমিন দ্বারা কার্পেটিং করা সড়ক উঠে গেছে। সড়কের আশপাশে গাছ, পুকুর ও জলাশয় এবং জমির সেতসেতে মাটিতে জমে থাকার কারনে সড়কটি টিকছেনা। এছাড়া উপজেলার ভাউলাগঞ্জ হয়ে দেবীগঞ্জ উপজেলা পর্যন্ত যেতে এমন অনকে জায়গায় একই অবস্থা।

স্থানীয়রা জানান,পঞ্চগড় টুনিরহাট, কালিয়াগঞ্জ থেকে ভাউলাগঞ্জ দেবীগঞ্জ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করছে। এছাড়া বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার ক্ষেত্রে এ সড়ক ব্যবহার করা হয়। কিন্তু সড়কটি সংস্কার না করায় বিটুমিন ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত পার হতে গিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি বিকল হয়ে ঘটছে সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে ।

এদিকে সরেজমিনে দেখা যায়,পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার থেকে কাজীপাড়া,পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কটির কাকপাড়াহাট জিসি এক কিলোমিটার,হাফিজাবাদ তালমা হয়ে আম কাঁঠাল,পঞ্চগড় পৌর শহরের বানিয়াপাড়া। এছাড়াও একাধিক সড়কে বিটুমিন ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সিএনজি চালক আমিনার রহমান জানান, সড়কটির সংস্কার কাজ হয়। যেনতেন ভাবে কাজ শেষ করায় কয়েকদিন পরেই বিটুমিন উঠা শুরু করে। আর কিছুদিন পর খানাখন্দে ভরে যায় সড়কটি। এখন হাঁটু সমান পানি।

পিকআপ চালক শরিফুল ইসলাম জানান, শত শত গাড়ি এ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু এত গুরুত্বপর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় এখন সাধারণ মানুষ ও আমাদের কষ্ট করতে হচ্ছে। সড়কটির এমন অবস্থা গাড়ি পার করতে যেকোন সময় পাল্টি খেয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো.সফিউল আলম জানান, চলতি অর্থ বছরে ৫২ কিলোমিটার সড়কটি সংষ্কারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ও অতিগুরুত্ব পূর্ণ সড়কগুলোর কাজ অগ্রাধিকারের ভিত্তিতে শুরু করা হবে। এছাড়া পঞ্চগড় শহরের বানিয়া পাড়া সড়কটি আরসিসি করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি সেটির কার্যক্রম অচিরেই শুরু করা হবে। পাশাপাশি দেবীগঞ্জের ভাউলাগঞ্জ সড়কের দামড়াদিঘীর ভাঙ্গার ওই অংশটুকু আরসিসি করন করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সড়কটি মেরামত করা হবে। আমাদের এজন্য অফিসিয়াল কাজ চলমান রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »