• Home
  • দেশ
  • সহিংসতার বিরুদ্ধে সোচ্চার কাউনিয়ার শিক্ষার্থীরা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Image

সহিংসতার বিরুদ্ধে সোচ্চার কাউনিয়ার শিক্ষার্থীরা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় প্রতীকী লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে নিয়ে কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

গ্রীন পিস ইয়ুথ নেটওয়ার্কের সদস্য আমিনা হাবিব ওহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক। এ সময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দীপ্তি রানী, সহকারী শিক্ষক হাসনা পারভিন মুক্তি ও জোসনা রানী এবং দি হাঙ্গার প্রজেক্টের কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে। এর মাধ্যমে তারা সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে এবং শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই ও গাছের চারা বিতরণ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »