• Home
  • দেশ
  • কাউনিয়ায় বন্যাকবলিত পরিবারের পাশে প্রশাসন, বিতরণ হলো জিআর চাল
Image

কাউনিয়ায় বন্যাকবলিত পরিবারের পাশে প্রশাসন, বিতরণ হলো জিআর চাল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার ঢুষমারা চরের বন্যাকবলিত ২৫০ পরিবারের মাঝে ২০ কেজি করে জিআর (গ্রাটুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদে বন্যাকবলিত পরিবারের সদস্যদের মাঝে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সাইয়েম, ইউপি সদস্য শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বন্যার্ত পরিবারগুলো সরকারি সহায়তা হিসেবে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »