• Home
  • খেলা
  • এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা, নেতৃত্বে জ্যোতি
Image

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা, নেতৃত্বে জ্যোতি

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী এশিয়া কাপ ক্রিকেটের আসর। একই সময়ে ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দুই প্রতিযোগিতার জন্য এবার একই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটারও।

বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন নাহিদা আক্তার, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, রিতু মনি, ফাহিমা খাতুন ও মারুফা আক্তারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। আছেন দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণারাও।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »