লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার(১৬ আগস্ট) বেলা সারে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির মূখ্য উপদেস্টা মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল্লাহ। মূখ্য উপদেস্টার বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে সরকার জিরো টলারেন্স। মাদক ও মবসৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করব। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ,উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিুকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, বালুচর ইউপি চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন,কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকগণ বক্তব্য রাখেন।


















