• Home
  • দেশ
  • কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ
Image

কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মিনারা হাফিজা ফেরদৌস।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইদ্রিস আলী বিডিআর, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান মিয়া, মৎস্যচাষি জিয়াউর রহমান, ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে মৎস্য উদ্যোক্তা জিয়াউর রহমান, রেণু উৎপাদক আব্দুল মালেক এবং কার্প মিশ্র চাষে সফলতার জন্য শাহ আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হবে। এ উপলক্ষে মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বুদ্ধি এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »