লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ আগস্ট) সকাল সারে ১০ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলীম রেজা।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ,উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিুকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে মৎস্য সংগঠনের নেতৃবৃন্দরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে। এসময় উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।


















