• Home
  • দেশ
  • খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কাউনিয়ায় বিএনপির দোয়া মাহফিল
Image

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কাউনিয়ায় বিএনপির দোয়া মাহফিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব কাউনিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের সচিব আপেল, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ, জাতি ও দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মাজেদী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »