• Home
  • দেশ
  • আদমদীঘিতে এসএসসি ফলাফলে ৫৭৮ জন ফেল করলেও এ প্লাস পেয়েছে ১০৫ জন
Image

আদমদীঘিতে এসএসসি ফলাফলে ৫৭৮ জন ফেল করলেও এ প্লাস পেয়েছে ১০৫ জন

বিনাহালী বালিকা বিদ্যালয় শীর্ষে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি বছরের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এবার উল্লেখযোগ্য হারে ফেল করেছে। ২৮টি বিদ্যালয়ের ১৬২৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১০৫১ জন। এ প্লাস পেয়েছে ১০৫ জন। পাশের হার ৬৪.৫১ হলেও এবার উল্লেখযোগ্য সংখ্যক ৫৭৮ জন ফেল করেছে। তবে উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী বালিকা বিদ্যালয়ে শত ভাগ পাশ করে শীর্ষ স্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। অপরদিকে সান্তাহার বিপি ও হার্ভে বালিকা বিদ্যালয় থেকে ২১ জন করে এ প্লাস পেয়েছে। সর্ব নিম্নে ফলাফল করেছে প্রান্নার্থপুর উচ্চ বিদ্যালয়। প্রান্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৬ জন পাশ করেছে। বিগত কয়েক বছর যাবৎ এত বেশি সংখ্যক পরীক্ষার্থী ফেল করেনি এই উপজেলায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানায়, গণিত বিষয়ে বহু নির্বাচনী পরীক্ষায় বেশি সংখ্যক শিক্ষার্থী ফের করেছে। পাশাপাশি ইংরেজি বিষয়েও বহু সংখ্যক শিক্ষার্থীরা ফেল করেছে।

অবসর প্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা জানান, যত্ন সহকারে পড়াশুনা করতে হবে। মোবাইলকে দূরে রাখতে হবে। শিক্ষকদেরও অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। তবেই পাশের হার বৃদ্ধি পাবে। এখন আর পড়াশুনা ছাড়া পাশ করার সুযোগ নেই। এব্যাপারে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »